
মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ১ নং মাধবপুর ইউনিয়ন পরিষদে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি'র) স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারী) সকাল ১১টায় মাধবপুর ইউনিয়ন পরিষদে এই স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করা হয়। সারা দেশে স্বল্প আয়ের মানুষকে প্রতি মাসে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য সরবরাহ করে থাকে টিসিবি।
এতে এই ইউনিয়নের ৭৪১ জনের মধ্যে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন মাধবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদ উদ্দিন।
তিনি বলেন, আগে টিসিবির পণ্য বিতরণে ডিলারদের অনেক ঝামেলা পোহাতে হতো। বর্তমানে স্মার্ট কার্ড হওয়ায় সহজেই পণ্য ক্রয় করা যাবে। ইউনিয়নবাসী এখন থেকে স্মার্ট কার্ডের মাধ্যমে সহজেই পন্য ক্রয় করতে সুবিধা হবে। এসময় ইউনিয়ন পরিষদ সচিব মোহাম্মদ সুমন, মোঃ দেলোয়ার হোসেনসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC