
মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৩নং চান্দলা ইউনিয়ন শাখার কমিটি গঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) রাতে উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদকের কার্য্যালয়ে উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ আবু কাউছার, সাধারণ সম্পাদক মো. কবির আহাম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ বাকী ও সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির এর স্বাক্ষরিত এই নব-নির্বাচিত কমিটি অনুমোদন দেওয়া হয়।
এতে মো. আব্দুল জলিলকে সভাপতি, আব্দুল আলীমকে কার্যকরী সভাপতি, মো. আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক, গাজী মো. জাহাঙ্গীর আলমকে সাংগঠনিক সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এসময় উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC