
মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে "কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারন প্রকল্প" এর আওতায় বোরো জাতের ব্রিধান-১০৪ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে সদর ইউনিয়নের ডগ্রাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এর আগে ব্রি ধান-১০৪ এর ফসলের মাঠ পরিদর্শন করেন অতিথিবৃন্দরা।
এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল মতিন এর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ মুখলেছুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারন প্রকল্পের পরিচালক মোহাম্মদ রাশেদ হাসনাত।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্পের মনিটর কর্মকর্তা এমরান হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা নাছিমা আক্তার।
এসময় উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোজাম্মেল হক বাছির সহ এলাকার ক্ষুদ্র ও প্রান্তিকদের শতাধিক কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC