
মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্নার মাগফিরাত কামনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ ২নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারী) সন্ধ্যায় নাগাইশ সরকারি কলেজ মাঠে ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এতে ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল লতিফ মেম্বারের সভাপতিত্বে ও জালাল হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান সাজু, শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোরশেদ আলম, সাধারন সম্পাদক মোঃ আবু সুফিয়ান মিন্টু, সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন মাষ্টার, উপজেলা যু্বদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া অপু, শশীদল ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. মাহাবুব আলম, সদস্য সচিব মো. সৌরভ সাগর ইউনুছ, ছাত্রদলের আহবায়ক দিদারুল আলম ভূইয়াসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা।
অনুষ্ঠানে মরহুমা খালেদা জিয়ার রুহের আত্নার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন আবুল কালাম আজাদ। সবশেষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রতিকের প্রার্থী হাজী জসিম উদ্দিনের পক্ষে কাজ করার একাত্নতা ঘোষনা করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC