সোমবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

‎কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৩০টি স্টলে প্রাণিসম্পদ প্রদর্শনী

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

‎কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৩০টি স্টলে প্রাণিসম্পদ প্রদর্শনী/ছবি: সংগৃহীত

‎”দেশীয় জাত, আধুনিক প্রযুক্তিঃ প্রাণিসম্পদ হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সহযোগীতায় একটি বর্ণাঢ্য র্যালী কুমিল্লা-মিরপুর সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাহেবাবাদ ডিগ্রী কলেজ মাঠে এক আলোচনা সভার মধ্যদিয়ে শেষ হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন হাফেজ মাওলানা মিনহাজুল আবেদীন ছফুভী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ জোহরা খাতুন।

এতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডাঃ আতিকুর রহমান এর সভাপতিত্বে ও ডাঃ জোহরা খাতুন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারেক রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল করিম, সমাজসেবা কর্মকর্তা বিল্লাল চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুর রহমান।

এবারের প্রদর্শনীতে ৩০টি স্টল অংশ নেয়। গাভী, ষাঁড়, বাছুর, গাড়ল, ব্ল্যাক বেঙ্গল ও যমুনাপাড়ি ছাগল, তোতাপুড়ি ছাগল, দেশীয় হাঁস-মুরগি, সৌখিন পাখি, গবাদিপশুর মানোন্নয়ন প্রযুক্তি, পোলট্রি ও লাইভস্টক ফিড, ভেটেরিনারি ওষুধ এবং স্থানীয়ভাবে উদ্ভাবিত বিভিন্ন সরঞ্জাম প্রদর্শনীকে প্রাণবন্ত করে তোলে। সকাল থেকে বিকেল পর্যন্ত খামারি, শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো প্রদর্শনী এলাকা জনসমাগমে মুখর হয়ে ওঠে।

আরও পড়ুন