
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন এর পক্ষে ব্যাপক মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকালে শশীদল ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক বিশাল মিছিল বাগড়া বাজার থেকে শুরু করে শশীদল বাজার গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
এতে শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোরশেদ আলম এর নের্তৃত্বে উপস্থিত ছিলেন শশীদল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ডাঃ মিজানুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া অপু, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাবুল, ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ মাহাবুব আলম, সদস্য সচিব সৌরভ সাগর ইউনুছ, জাসাসের আহবায়ক ইয়াছিন আরাফাতসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা।
মিছিলে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিনকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।










