
রাইজিং ডেস্ক
কুমিল্লার বুড়িচংয় উপজেলায় ‘হিট স্ট্রোকে’ মজিবুর রহমান (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) গরমের মাত্রা সহ্য করতে না পেরে ‘হিট স্ট্রোকে’ তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
মজিবুর সদর উপজেলার জগতপুর গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে।
এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে বুড়িচংয়ের ব্যবসায়ী মো. রুহুল আমিনের বাড়িতে কাজ করতে যান মজিবুর। তিনি বিল্ডিংয়ের বেইজ কাটার সময় ‘হিট স্ট্রোক’ করেন।
এ সময় স্থানীয়রা তাকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বুড়িচং থানার এসআই নুরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC