
রাইজিং কুমিল্লা প্রতিবেদক

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গবাদিপশুর হাট-বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন দুটি পশুর হাট পরিদর্শন করেছেন।
বুধবার (০৪ জুন) কোতোয়ালি মডেল থানাধীন চাঁনপুর গরুর বাজার এবং বালুতুপা গরুর বাজার সরেজমিনে ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনকালে পুলিশ সুপার ক্রেতা-বিক্রেতা, ব্যবসায়ী এবং সাধারণ জনগণের সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
তিনি উপস্থিত সকলকে আশ্বস্ত করে বলেন, "যে কোনো আইনি সহায়তা প্রদানে জেলা পুলিশ সার্বক্ষণিক আপনাদের পাশে রয়েছে।" একইসাথে তিনি গবাদি পশু ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে চাঁদাবাজি বা অন্য কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন। এমন কোনো সংবাদ পেলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সকলকে সতর্ক করেন।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC