
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
কুমিল্লার নিউমার্কেট এলাকায় অবৈধ ও অনুমোদনহীন প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে ‘মামুন এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে নিউমার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাইকারি ব্যবসাপ্রতিষ্ঠান ‘মামুন এন্টারপ্রাইজ’-এ বিভিন্ন নামিদামি কোম্পানির প্রসাধনী পণ্যের বৈধতা, মেয়াদ ও অনুমোদনের কাগজপত্র যাচাই করা হয়।
তদন্তকালে প্রতিষ্ঠানটিতে বিপুল পরিমাণ অনুমোদনহীন ও অবৈধ প্রসাধনী সামগ্রী পাওয়া যায়। পাশাপাশি কিছু পণ্যে মেয়াদোত্তীর্ণ লেবেল এবং সঠিক তথ্য না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে প্রতিষ্ঠানটিকে নির্ধারিত অঙ্কের অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা মো. কাউছার মিয়া, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং অবৈধ পণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় ব্যবসায়ীদের বৈধ কাগজপত্র সংরক্ষণ ও অনুমোদিত পণ্য বিক্রির জন্য সতর্ক করা হয়। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC