
রাইজিং ডেস্ক
কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নবনির্বাচিত মেয়র ডা. তাহসীন বাহার সূচনা আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার (৮ এপ্রিল) দুপুরে নগর ভবনে এসে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় ডা. তাহসীন বাহার সূচনা বলেন, 'আমার জীবনের বড় ধরনের একটি সূচনা হলো আজ। নগরবাসীর কল্যাণে সর্বদা কাজ করব। প্রথম গুরুত্বে থাকবে নগরীর যানজট নিরসন করা। দীর্ঘমেয়াদি ও স্বল্প মেয়াদি পরিকল্পনার মাধ্যমে নগরের সমস্যা গুলো সমাধান করা হবে।'
নবনির্বাচিত মেয়র আরও বলেন, মেয়র নয়, আমি এই শহরের কন্যা। এই শহরে আমি বসবাস করি। একজন নাগরিক হিসেবে নগরের জন্য কাজ করবো।
এর আগে দুপুর ১২টার দিকে নগর উদ্যানের বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানান নতুন মেয়র। পরে নগর ভবনে প্রবেশ মুহূর্তে লাল গোলাপ আর গাঁদা ফুলের পাপড়ি ছিটিয়ে নবনির্বাচিত মেয়রকে বরণ করেন কর্মকর্তারা।
এ সময় সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হাবিবুর আল আমিন সাদীসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC