বৃহস্পতিবার ২ এপ্রিল, ২০২৬

কুমিল্লার দেবিদ্বারে হোটেলের দেয়াল ধসে চাপা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla -Elderly man dies after hotel wall collapses in Comilla's Debidwar
কুমিল্লার দেবিদ্বারে হোটেলের দেয়াল ধসে চাপা পড়ে প্রাণ গেল বৃদ্ধের/ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় একটি খাবার হোটেলের দেয়াল ধসে আব্দুস সামাদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে চান্দিনা ও দেবিদ্বার উপজেলার সীমান্তবর্তী বাগুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগুর বাজারে মিজানুর রহমানের মালিকানাধীন একটি হোটেলের দেয়াল হঠাৎ করে ধসে পড়ে। এ সময় হোটেলের ক্যাশ টেবিলে বসা অবস্থায় মালিকের শ্বশুর আব্দুস সামাদ দেয়ালের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তার মরদেহ উদ্ধার করেন এবং দেবিদ্বার উপজেলার শাকতলা গ্রামে পাঠান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, দেয়াল ধসে ক্যাশ টেবিলে বসা অবস্থায় আব্দুস সামাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন