
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার দেবিদ্বারে মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে শাপলা কাব, প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী এবং অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চলের সম্পাদক মো. আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস-কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এবং দেবিদ্বার উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মঞ্জুর মোরশেদ।
ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের নির্বাহী সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক তাছলিমা আক্তার এএলটি। স্বাগত বক্তব্য দেন ডা. ফেরদৌস খন্দকার কারিগরি স্কুলের সভাপতি ও মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা মো. মিজানুর রহমান এলটি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চলের কোষাধ্যক্ষ আক্তারুজ্জামান এলটি, নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কুমিল্লা অঞ্চলের ডিআরসি মনিরুজ্জামান এলটি, সড়ক ও জনপথে সুপারিশপ্রাপ্ত বিসিএস ক্যাডার আবু সাইদ, দেবিদ্বার মফিজউদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রুহুল আমীন, ডা. ফেরদৌস খন্দকার কারিগরি স্কুলের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার মো. ওবায়েদুর রহমান সবুজ, মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের উপদেষ্টা মফিজুল ইসলাম এবং স্কাউট সদস্য তানজির আহম্মেদ ও ফারহানা জাহান আখি।
প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুর রাজ্জাক বলেন, ‘স্কাউটিং একটি শিক্ষা, সেবা ও প্রশিক্ষণমূলক আন্দোলন। স্কাউটরা বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারে। বিশেষ করে ক্যাম্পে অংশগ্রহণের মাধ্যমে তারা মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশের সুযোগ পায়।’
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, ‘উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের নৈতিক ও জীবনমুখী শিক্ষা দিয়ে দেশপ্রেমিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট আন্দোলন অগ্রণী ভূমিকা রাখছে।’
অনুষ্ঠানে মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহ শের আলী এবং সড়ক ও জনপথে সুপারিশপ্রাপ্ত বিসিএস ক্যাডার আবু সাইদকে সংবর্ধনা দেওয়া হয়।
এছাড়া মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত সরকার আনাস বিন কাউছার ও মোসা. ফাতেমা আক্তার এবং প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডপ্রাপ্ত মাহিউল হক জিসান, মো. আকরাম, মো. রিমেল আহাম্মদ নিহাদ গাজী, মাইমুনা নূর নোহা ও সাদিয়া আফরিনকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
ক্যাপশন:
দেবিদ্বারে মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চলের সম্পাদক মো. আবদুর রাজ্জাক, কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মঞ্জুর মোরশেদ এবং অনুষ্ঠানের সভাপতি মো. আবুল কালাম আজাদ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC