
রাইজিং ডেস্ক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মনু মিয়া (৪৫) নামক এক বাসচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় প্রায় ১৩ জন যাত্রী আহত হয়েছেন।
গতকাল বুধবার (১৯ জুন) বিকেল ৩টার দিকে মহাসড়কে দাউদকান্দি উপজেলার পুটিয়া নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসচালক মনু মিয়া (৪৫) চান্দিনা উপজেলার সাইকেট গ্রামের আহমেদ আলীর ছেলে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দাউদকান্দি থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী পাপিয়া পরিবহনের একটি বাস পুটিয়া নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসচালক মনু মিয়ার। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহত যাত্রীদের উদ্ধার করে। আহতদের পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. শাহিন আহমেদ বলেন, ‘দুর্ঘটনাকলবলিত বাসটি উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC