মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে পলাতক ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রাইজিং ডেস্ক

Rising Cumilla -arrest
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার/ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ চাঁদপুর জেলার মতলব থানা এলাকা থেকে পলাতক ধর্ষণ মামলার আসামি মো. মনির (৩৭) কে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে দাউদকান্দি উপজেলার সরদারকান্দি এলাকার নিজ বসতবাড়িতে একই এলাকার এক তরুণীকে ধর্ষণ করেন আসামি মো. মনির। ঘটনার পর ভিকটিম পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ভিকটিম ও আসামি একই গ্রামের বাসিন্দা। আসামি পেশায় একজন বাবুর্চি এবং ভিকটিম তার সঙ্গে বাবুর্চির কাজ করতেন। একসঙ্গে কাজ করার সুযোগে আসামি ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ধর্ষণ করেন। পরবর্তীতে ভিকটিম গর্ভবতী হলে বিষয়টি জানালে আসামি তাকে বিবাহ করতে অস্বীকৃতি জানান।

এরপর ভিকটিম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে দাউদকান্দি মডেল থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা রুজু করা হয়। মামলা দায়েরের পর থেকেই আসামি পলাতক ছিলেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, “নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধে কেউ ছাড় পাবে না। পুলিশ অভিযান চালিয়ে পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এবং যে কোনো অপরাধীকে আইনের কঠোর আওতায় আনার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।”

আরও পড়ুন