
রাইজিং কুমিল্লা ডেস্ক

কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া কালীগাছতলা মন্দির ও বাগানবাড়ি জামে মসজিদের সামনে মুসল্লিদের ওপর ককটেল নিক্ষেপের ঘটনায় তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) রাত ১২টার দিকে মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার।
পুলিশ জানায়, ঠাকুরপাড়া মন্দির থেকে উদ্ধার হওয়া একটি ব্যাগে একটি ককটেল বোমা পাওয়া যায়। পরে সন্ধ্যায় ঢাকা থেকে আসা বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি লালমাই পাহাড়ে পুলিশের ফায়ারিং স্কোয়াডে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে।
এর আগে গত শনিবার সন্ধ্যায় নগরীর ঠাকুরপাড়া এলাকায় শনি পূজা ও মাগরিবের নামাজের সময় ওই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মো. তৌহিদুল আনোয়ার বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে ইতোমধ্যে একাধিক অভিযান পরিচালনা করা হচ্ছে। রবিবার রাত থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে।”
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC