
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় মোট ৮ (আট) জন মায়ের সফল নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্ট সকল মা ও নবজাতক বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরীর সার্বিক নেতৃত্ব ও তত্ত্বাবধানে প্রাতিষ্ঠানিক ডেলিভারির হার বৃদ্ধির লক্ষ্যে গৃহীত জোরদার কার্যক্রমের অংশ হিসেবেই এই সাফল্য অর্জিত হয়েছে। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, মিডওয়াইফ ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
উল্লেখ্য, চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা নরমাল ডেলিভারি সেবা চালু রয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে অফিস চলাকালীন সময়ে সিজারিয়ান সেকশন করার সুবিধাও প্রদান করা হচ্ছে, যা গর্ভবতী মায়েদের জন্য বাড়তি নিরাপত্তা নিশ্চিত করছে।
“নিরাপদ মাতৃত্ব সবার অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চৌদ্দগ্রাম মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC