
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ গত ১২ নভেম্বর রাতে উপজেলার কাশিনগর ইউনিয়নের সাতবাড়ীয়া দাতামা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া একটি মিশুক অটোরিক্সা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সিয়াম মজুমদার, মোঃপরান ও মহব্বত গাজী।
থানা সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর রাতে উপজেলার শ্রীপুর ইউনিয়নের গজারিয়া পূর্বপাড়া থেকে অজ্ঞাতনামা চোর চক্রের সদস্যরা একটি মিশুক গাড়ি চুরি করে। এ ঘটনায় বাদী মো. শাহ আলম চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।
মামলাটি তদন্তের ধারাবাহিকতায় চৌদ্দগ্রাম থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ১২ নভেম্বর রাতে কাশিনগর ইউনিয়নের সাতবাড়ীয়া দাতামা এলাকায় তাদের গ্রেফতার করে। এসময় তাদের দখল থেকে চুরি যাওয়া মিশুক গাড়ীটিও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন যে, তারা দীর্ঘদিন ধরে চুরি করে আসছে। তারা চুরি করা গাড়ীগুলো বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC