
রাইজিং ডেস্ক

"নিজের আঙ্গিনা, নিজ উদ্যোগে রাখিব পরিষ্কার" - এই স্লোগানকে সামনে রেখে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে এক বিশাল খাল/নালা খনন ও পরিষ্কার অভিযান পরিচালিত হয়েছে।
গতকাল শনিবার (৩১ মে) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভা প্রশাসক মো: জামাল হোসেন।
এই পরিচ্ছন্নতা অভিযানে পৌর পরিচ্ছন্নতা কর্মীরা নিরলসভাবে কাজ করে যান। তাদের এই কাজে উপস্থিত থেকে সহযোগিতা করেন স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবকগণ।
অভিযানে পৌর এলাকার ১৩টি গুরুত্বপূর্ণ খাল ও নালার নির্দিষ্ট স্থানগুলো থেকে আবর্জনা অপসারণ এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করা।
বিশেষ দ্রষ্টব্য, বালিকা বিদ্যালয়ের পাশে আজও এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে খাল/নালা থেকে ফ্রিজের ভাঙা অংশ, অকেজো টেলিভিশন, ককশিট, ছেঁড়া জুতা, প্লাস্টিকের বোতল, পলিথিনের ব্যাগে ভর্তি বাসাবাড়ির বর্জ্য, অব্যবহৃত পুরাতন কাপড়, হাসপাতালের সিরিঞ্জ, কাঁচ - এমন কোনো কিছুই ছিল না যা খালে ফেলা হয়নি!
এই অপরিণামদর্শী এবং অসচেতন জনতা কর্তৃক ইচ্ছাকৃত কার্যকলাপকে উপজেলা নির্বাহী অফিসার অনাগরিকসুলভ আচরণের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন।
এমন অনাকাঙ্ক্ষিত এবং অবিবেচনাপ্রসূত কর্মকাণ্ড থেকে পরিত্রাণের জন্য উপজেলা নির্বাহী অফিসার মো: জামাল হোসেন চৌদ্দগ্রামের সকল নাগরিককে পরিষ্কারকৃত ও খননকৃত খাল/নালাগুলোতে কোনো ধরনের আবর্জনা না ফেলে পানি নিষ্কাশনের উপযোগী রাখতে এবং যেকোনো অবৈধ দখল প্রতিরোধে বিনীত অনুরোধ জানিয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC