মঙ্গলবার ৩ মার্চ, ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রামে র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Life-sentenced convict arrested in RAB raid in Chauddagram, Comilla
কুমিল্লার চৌদ্দগ্রামে র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার/ছবি: র‍্যাব-১১ এর সৌজন্যে

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১, সিপিসি-২।

মঙ্গলবার (০৩ মার্চ) রাতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম মডেল থানাধীন সাতঘরিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তারা ১। মোঃ আসলাম মিয়া (৫০) নামক মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ আসলাম মিয়া (৫০) সাতঘরিয়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম মডেল থানার অন্তর্গত ওই এলাকার বাসিন্দা।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, বিজ্ঞ আদালত কর্তৃক মামলার রায় ঘোষণার পর সাজা এড়াতে তিনি আত্মগোপনে চলে যান। পরবর্তীতে তিনি বিভিন্ন স্থানে অবস্থান করে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাজা কার্যকরের লক্ষ্যে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন