
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের মাধাইয়া বাজার ফুটওভার ব্রিজের পশ্চিম পাশে খালেক মিষ্টান্ন ভাণ্ডারের সামনে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ওই মাদক ব্যবসায়ীর নাম রাসেল মিয়া (২৯)। তিনি বরগুনা জেলা সদরের সাহেরো হাওলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করলে সেখান থেকে ২০ কেজি গাঁজা পাওয়া যায়। ঘটনার পর ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই (নিঃ) মো. মনিরুল ইসলাম চৌধুরী জব্দ তালিকা প্রস্তুত করেন এবং আটক আসামিসহ উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গাড়িটি থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের মাধাইয়া এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ আসামি রাসেল মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় তাকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC