
রাইজিং ডেস্ক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার বাসস্টেশনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ দোকান পুড়ে ভস্মীভূত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ১টায় চান্দিনা বাসস্টেশনের দক্ষিণ-পূর্ব পাশে মাতৃভান্ডার নামে একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, মহাসড়কের চান্দিনা বাসস্টেশনের দক্ষিণ পাশের একটি মিষ্টির দোকান থেকে আগুনের ঘটনা ঘটে বলে শুনেছি। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা এক এক করে আশপাশের সব দোকানে ছড়িয়ে পড়ে। এতে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC