
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি
চান্দিনা থানা পুলিশ উপজেলা বিভিন্ন এলাকার অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করেছে। এর মধ্যে সিআর ওয়ারেন্টে একজন, সন্ত্রাসবিরোধী আইনে একজন এবং মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে দণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) চান্দিনা থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কুমিল্লার পুলিশ সুপারের নির্দেশনা এবং দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে চান্দিনা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় এই তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চান্দিনা পৌরসভার উত্তর শ্রীমন্তপুর এলাকার মোছা. দেলোয়ারা শেখকে (৫০) একটি সিআর ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া উপজেলার মাইজখার ইউনিয়নের বামনীখোলা গ্রামের জালাল হোসেনকে (৩৯) সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।
অন্যদিকে, চান্দিনা পৌরসভার মহারং এলাকার মোহাম্মদ আলী (২৭) মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়েছেন এবং পরবর্তীতে তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
অপরাধ দমনে পুলিশের পক্ষ থেকে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC