
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় ট্রাকচাপায় হারুনুর রশিদ (৫৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।রবিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হারুনুর রশিদ কুমিল্লার দেবীদ্বার উপজেলার ব্রাহ্মণখাড়া গ্রামের আব্দুল ওহাব মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ সময় প্রবাসে থাকা হারুনুর রশিদ সম্প্রতি দেশে স্থায়ীভাবে ফেরেন।
তার বড় ছেলে প্রবাসী হিসেবে পিতাকে একটি মোটরসাইকেল কিনে দেন। রবিবার সকালে বাড়ি থেকে চান্দিনা বাজারে যাওয়ার পথে উপজেলা গেট এলাকায় পৌঁছলে চট্টগ্রামমুখী একটি ট্রাক রশিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশ ইলেটগঞ্জ থানার সার্জেন্ট নাদিম বলেন, ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি, তবে ঘাতক ট্রাকটি আটক করতে অভিযান চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC