
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় নিজ খামারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর মিয়াজী নামে এক জামায়াত নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার মাধাইয়া ইউনিয়নের জোরপুনি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর মিয়াজী ওই গ্রামের আলী মিয়াজীর ছেলে এবং তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধাইয়া ইউনিয়নের জোরপুনি ইউনিটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও আলমগীর নিজের খামারে কাজ করতে যান। কাজ করার একপর্যায়ে তিনি অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করতে গিয়ে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। নিহতের বাবা আলী মিয়াজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আলমগীর মিয়াজীর এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC