
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)-এর এরিয়া বিতরণ কার্যালয়, গৌরীপুরের উদ্যোগে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গতকাল একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে মোট ৭৯টি অবৈধ বার্নার স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয় এবং ৭টি রাইজার অপসারণ করা হয়। এছাড়া আবাসিক সংযোগকে বাণিজ্যিক কাজে ব্যবহার করার অপরাধে দুইটি সংযোগ এবং অনুমোদনের অতিরিক্ত বার্নার ব্যবহারের দায়ে আরও দুইটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অবৈধ সংযোগে ব্যবহৃত প্রায় ১০০ ফুট এমএস পাইপ ও ১০টি রেগুলেটর জব্দ করে কর্তৃপক্ষ।
এদিকে অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়া ও ব্যবহার করার অপরাধে মোবাইল কোর্ট চারজনকে ১০ হাজার টাকা করে এবং দু’জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করে। সর্বমোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।









