
রাইজিং ডেস্ক
বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। আজ আজ (১২ এপ্রিল) সকাল ১১ টায় জেলার কুমিল্লা সদরের কবিরাজ বাজার ও বুড়িচং উপজেলার ফকির বাজার এলাকায় এ বিশেষ তদারকি অভিযান চালানো হয়।
জানা যায়, এ সময় দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, জিলাপিতে হাইডোজ মেশানো, মোড়কীকরণের নীতি না মানার মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মোট ৩ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অন্যান্য দোকানি ও ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিক্তার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম।
জাতীয় ভোক্তা অধিক্তার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম বলেন, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, জিলাপিতে হাইডোজ মেশানো, মোড়কীকরণের নীতি না মানার মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মোট ৩ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC