
রাইজিং কুমিল্লা ডেস্ক
কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর ফুট ওভারব্রিজ নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে নির্মাণকাজের উদ্বোধন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
স্থানীয় সূত্র জানায়, আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর ইউনিয়নের আমতলী এলাকায় দীর্ঘদিন ধরে একটি ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী।
নির্বাচনের আগে এক জনসভায় স্থানীয়রা বিষয়টি সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর কাছে তুলে ধরেন। পরে তিনি সেখানে ফুট ওভারব্রিজ নির্মাণের আশ্বাস দেন।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী সিদ্দিকুর রহমান, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ভিপি আব্দুল্লাহসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC