
রাইজিং কুমিল্লা ডেস্ক
কুমিল্লার আগে 'নোয়াখালী বিভাগ' হওয়া উচিত বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শনিবার বৃহত্তর নোয়াখালী সোসাইটি উত্তরা কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে এমন মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, নোয়াখালী বিভাগ আমাদের আদায় করে নিতে হবে, আমি মনে করি কুমিল্লা যদি বিভাগের ক্ষেত্রে প্রায়োরিটি পায় তার আগে নোয়াখালী প্রায়োরিটি পাবে। বিভাগ আদায়ের ক্ষেত্রে আরও কঠিন ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নোয়াখালী বিভাগের ক্ষেত্রে যদি আন্দোলনের দারকার হয়, তাহলে সে আন্দোলনে আমিও আপনাদের সাথে একতি্রত হবো।
বৃহত্তর নোয়াখালী উত্তরা সোসাইটি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য জনাব শাহাদাত হোসেন সেলিম, উত্তরা সোসাইটির বিভিন্ন নেতৃবৃন্দ এবং ঢাকা ১৮স্থ আসনে বৃহত্তর নোয়াখালীর সকল শ্রেণি, পেশার মানুষসহ আরো অনেকে
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC