
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
মোহাম্মদ সাইফুল মালিক চাঁদপুর জেলার বাসিন্দা ছিলেন। তিনি বাংলাদেশ পুলিশের একজন সৎ, দক্ষ, মানবিক ও কর্তব্যনিষ্ঠ কর্মকর্তা হিসেবে সহকর্মী ও সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে পরিচিত ছিলেন। কর্মজীবনের প্রতিটি ধাপে সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেন।
জনসেবায় তার আন্তরিকতা, ন্যায়নিষ্ঠতা এবং মানবিক আচরণ তাকে একজন জনপ্রিয় পুলিশ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। কুমিল্লায় দায়িত্ব পালনকালে আইন-শৃঙ্খলা রক্ষা ও জনবান্ধব পুলিশিংয়ে তার ভূমিকা প্রশংসিত হয়।
তার মৃত্যুতে কুমিল্লা জেলা পুলিশ, সহকর্মী, বন্ধু-বান্ধব, চাঁদপুর ও কুমিল্লার সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও শুভানুধ্যায়ী মহল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC