
রাইজিং কুমিল্লা প্রতিবেদক

কুমিল্লায় পৃথক অভিযানে ৯২ লাখ ৯০ হাজার ৫০০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, থ্রিপিস ও অন্যান্য পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি যানবাহনও জব্দ করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) ভোরে জেলার চৌদ্দগ্রাম ও আদর্শ সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য ও যানবাহন জব্দ করে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার ভোর ৪টা ১০ মিনিটে চৌদ্দগ্রামের শিবেরবাজার বিওপির একটি বিশেষ টহল দল চৌয়ারা বাজার এলাকায় অভিযান চালায়। এলাকাটি সীমান্ত থেকে প্রায় ছয় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে।
এর ২০ মিনিট পর, ভোর ৪টা ৩০ মিনিটে আদর্শ সদর উপজেলার কটকবাজার পোস্টের বিশেষ টহল দল পালপাড়া এলাকায় অভিযান চালায়। ওই এলাকাটিও সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে।
অভিযানকালে মালিকবিহীন অবস্থায় থাকা যানবাহনে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, রেডবুল ও মুভ মলমসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত দুটি যানবাহন জব্দ করে বিজিবি।
বিজিবি জানিয়েছে, জব্দ করা পণ্য ও যানবাহনের আনুমানিক মূল্য ৯২ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।
উদ্ধার করা মালামাল বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC