
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ গত ১০ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৭ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ উদ্ধার করেছে।
এসময় একজন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হল মোঃ হানিফ তার সঙ্গী মোঃ মোবারক হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ জানায়, চৌদ্দগ্রাম থানাধীন ১৩ নং জগন্নাথদিঘী ইউনিয়ন কাকেরখোলা চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়ক সংলগ্ন টেম্পু কালামের বাড়ীর সামনে রাস্তার উপর হতে মোঃ হানিফকে আটক করা হয়।
তার কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের ৪৭ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC