শনিবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লায় ২৪৮ পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গকে জেলা পুলিশের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - District Police felicitate 248 police freedom fighters and martyrs' families in Comilla
কুমিল্লায় ২৪৮ পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গকে জেলা পুলিশের সংবর্ধনা/ছবি: কুমিল্লা জেলা পুলিশের সৌজন্যে

মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ কুমিল্লা জেলায় জন্মগ্রহণকারী পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছে কুমিল্লা জেলা পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘পুলিশ বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান। এ উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশ লাইন্সে অবস্থিত শহীদ আরআই এ.বি.এম. আবদুল হালিম মিলনায়তনে এক আবেগঘন ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধে বীর পুলিশ সদস্যদের অসামান্য সাহসিকতা, আত্মত্যাগ ও গুরুত্বপূর্ণ ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ সময় মোট ২৪৮ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম। তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান ২৪৮ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং মহান মুক্তিযুদ্ধে তাঁদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানজুড়ে মুক্তিযুদ্ধের চেতনা, গৌরব ও আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়।

আরও পড়ুন