
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে ২১১ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬১ জন নেতাকর্মী রয়েছেন। এ ছাড়া মাদক কারবারি, ছিনতাইকারী, কিশোর গ্যাংয়ের সদস্য এবং বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি, ছিনতাইকারী, কিশোর গ্যাংয়ের সদস্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, জেলার ১৮টি থানা ও ডিবি পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছে। আটক ব্যক্তিদের পরিচয় ও অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
জেলা পুলিশ আরও জানিয়েছে, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, ছিনতাই প্রতিরোধ এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC