
নিজস্ব প্রতিবেদক
আজ ১৯ মে সকাল ০৭.২০ টায় কোতয়ালী মডেল থানার পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার একটি দল চাঁনপুর টু টিক্কারচর রোড গোমতীর আইলের উত্তর পাশে শ্রীপুর গ্রামস্থ মাষ্টার বাড়ির সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে।
এ সময় একটি হাইজ গাড়ি তল্লাশি করে ১৪ কেজি গাঁজা জব্দ করা হয় এবং গাড়িতে থাকা ৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আব্দুর রহমান (২০), নাসির (২১), মোঃ ইলিয়াস শেখ (৫০) এবং মোঃ মোজাম্মেল (২১)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC