
রাইজিং কুমিল্লা ডেস্ক

কুমিল্লার কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা গাড়িও জব্দ করা হয়।
বুধবার (১৫ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার রঘুরামপুর এলাকায় পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কুমিল্লা কোতয়ালী মডেল থানার দ্বিতীয় মুরাদপুর এলাকার বাসিন্দা মো. অন্তর (২৫) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার বাসিন্দা মো. বাধন (২৩)।
র্যাব জানায়, অভিযানের সময় তাদের হেফাজত থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা গাড়ি জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাবের দাবি, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নোহা গাড়ির মাধ্যমে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ করতেন।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য, জব্দ করা গাড়ি এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC