বুধবার ৪ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লায় স্কুল বিতর্ক প্রতিযোগিতা: চ্যাম্পিয়ন নবাব ফয়জুন্নেছা বালিকা বিদ্যালয়

রাইজিং ডেস্ক

কুমিল্লায় স্কুল বিতর্ক প্রতিযোগিতা: চ্যাম্পিয়ন নবাব ফয়জুন্নেছা বালিকা বিদ্যালয়
কুমিল্লায় স্কুল বিতর্ক প্রতিযোগিতা: চ্যাম্পিয়ন নবাব ফয়জুন্নেছা বালিকা বিদ্যালয়/ছবি: সংগৃহীত

কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচিকাঁচা মেলার আয়োজনে মাধ্যমিক পর্যায়ের স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এর দ্বিতীয় দিনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ফরিদা বিদ্যায়তন মেলা প্রাঙ্গণে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে কুমিল্লা মর্ডান স্কুল (পক্ষ দল) মুখোমুখি হয় YWCA জুনিয়র হাইস্কুলের (বিপক্ষ দল) সঙ্গে।

এতে জয়লাভ করে YWCA জুনিয়র হাইস্কুল। দ্বিতীয় সেমিফাইনালে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (বিপক্ষ দল) প্রতিদ্বন্দ্বিতা করে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের (পক্ষ দল) সঙ্গে।

এই প্রতিযোগিতায় জয়ী হয় নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

ফাইনাল পর্বে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় YWCA জুনিয়র হাইস্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। রানারআপ হয় YWCA জুনিয়র হাইস্কুল।

এবারের প্রতিযোগিতায় ১২টি স্কুলের প্রায় ৬০ শিক্ষার্থী অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিটি স্কুলকে ক্রেস্ট এবং প্রতিটি শিক্ষার্থীকে সনদপত্র ও বই উপহার দেওয়া হয়।

চ্যাম্পিয়ন দল পায় গোল্ডেন ক্রেস্ট এবং রানারআপ দল পায় সিলভার ক্রেস্ট। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী, যিনি পুরস্কার হিসেবে বই পান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান ও মধুমিতা মেলার পরিচালক শ্রীমতি অনিমা মজুমদার, আহ্বায়ক ও মেলার উপদেষ্টা বদরুল হুদা জেনু, সদস্য সচিব মালিহা, যুগ্ম পরিচালক ড. আলী হোসেন চৌধুরী, অধ্যক্ষ শামীম হায়দার, উপদেষ্টা অধ্যক্ষ বিধান চন্দ, অধ্যাপক দীলিপ পোদ্দার, চন্দন দেব রায়, শক্তিকাম সিনহা, কামরুল হাসানসহ বিচারকমণ্ডলী, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী এবং মেলার ভাই-বোনেরা।

আরও পড়ুন