
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সদর উপজেলার কোটবাড়ি ও লাল দিঘীর পাড় এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পরিচালিত এই অভিযানে ইয়াবা, গাঁজা, বিদেশি বিয়ার, নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন মো. শরিফ (৩০), পিতা আব্দুল ওয়াহেদ, গ্রাম মোস্তফাপুর; ফাতেমা (৩০), পিতা সুরুজ মিয়া, গ্রাম লালমতি, পশ্চিম পাড়া; এবং লিমা আক্তার (২০), পিতা লিটন মিয়া, গ্রাম রাজাখোলা সকলেই সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা।
অভিযানে মোট ১,৩৫৫ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, ২৯ ক্যান বিদেশি বিয়ার, নগদ ৬৮,২০০ টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর এই অভিযান এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই ধরনের নিয়মিত অভিযান মাদকবিরোধী সচেতনতা ও নিরাপত্তা জোরদার করতে কার্যকর ভূমিকা রাখবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC