
রাইজিং কুমিল্লা প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে ৩ মার্চ সাংবাদিকদের সম্মানে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) নগরীর মহানগর জামায়াত কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
বক্তব্যে তিনি বলেন, সারা বিশ্বে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় নির্বাচনের পর জনগণের প্রত্যাশার বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ নিলে জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনে রাজপথে নামারও ঘোষণা দেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার আমীর অ্যাডভোকেট মো. শাহজাহান, উত্তর জেলা আমীর অধ্যাপক মো. আবদুল মতিন, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. মুসলেহ উদ্দিন, সেক্রেটারি মাওলানা মো. মাহবুবুর রহমান এবং সহকারী সেক্রেটারি কাউন্সিলর মোশাররফ হোসাইন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ কামারুজ্জামান সোহেল।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC