সোমবার ১৩ এপ্রিল, ২০২৬

কুমিল্লায় শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান, ২০ এপ্রিল থেকে টিকা পাবে শিশুরা

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Measles-rubella vaccine
ছবি : সংগৃহীত

কুমিল্লায় আগামী ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে।

এ কর্মসূচির আওতায় ০৬ মাস থেকে ০৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী সকল শিশুকে ০১ (এক) ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়, কুমিল্লা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকা গ্রহণের জন্য শিশুদের অভিভাবকদের অবশ্যই অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য ১৭ ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করতে হবে।

যেসব শিশু শিক্ষা প্রতিষ্ঠানে শিশু শ্রেণিতে অধ্যয়নরত, তাদেরকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নামে নিবন্ধন করতে হবে। আর যেসব শিশু এখনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়নি, তাদেরকে নিজ নিজ টিকাদান কেন্দ্রের নামে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

নিবন্ধনের জন্য নির্ধারিত ওয়েবসাইট হলো: www.vaxepi.gov.bd

জেলা সিভিল সার্জন কার্যালয় কুমিল্লার পক্ষ থেকে জানানো হয়েছে, টিকা পাওয়ার জন্য নিবন্ধন করা বাধ্যতামূলক। তাই নির্ধারিত সময়ের আগে দ্রুত নিবন্ধন সম্পন্ন করার জন্য সকল অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, কুমিল্লা জেলার সবাইকে এ তথ্যটি ছড়িয়ে দিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

আরও পড়ুন