
নিজস্ব প্রতিবেদক
মানবতার সেবায় নিবেদিত সামাজিক সংগঠন ‘লামপুর দক্ষিণপাড়া যুব উন্নয়ন পরিষদ’-এর উদ্যোগে এক অসহায় ও দুস্থ গৃহবধূকে স্বাবলম্বী করার লক্ষ্যে একটি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন ৬ নং পূর্ব জোয়ার ইউনিয়নের লামপুর দক্ষিণ পাড়ায় হাসু সর্দারের বাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়।
এর আগেও সংগঠনটির পক্ষ থেকে ধর্মীয় ও সামাজিক উন্নয়নে লামপুর চৌমুহনী জামে মসজিদে প্রায় লক্ষাধিক টাকা সমমূল্যের একটি আইপিএস প্রদান করা হয়। এ ছাড়া গ্রামের সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের মাঝে নিয়মিতভাবে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমও অব্যাহত রেখেছে পরিষদটি।
অনুষ্ঠানে লামপুর দক্ষিণপাড়া যুব উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যরা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বিয়ান এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সংগঠনের পক্ষ থেকে দেলোয়ার হোসেন জানান, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সমাজ কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংগঠনের সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যুব সমাজের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC