
রাইজিং ডেস্ক

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিসি-২ কুমিল্লার একটি বিশেষ অভিযানে ৫২.৫ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর ২০২৫) কুমিল্লার বুড়িচং থানার হরিনধরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. আলম (৩৮), পিতা: মৃত আব্দুল মজিদ, গ্রাম: শরিফপুর, কোতয়ালী মডেল থানা, কুমিল্লা এবং মো. ইমরান (২৮), পিতা: মৃত ওলিউল্লাহ, গ্রাম: সিন্দুরিয়াপাড়া, বুড়িচং, কুমিল্লা
র্যাব-১১ জানায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করছিলেন।
র্যাব-১১ এর পক্ষ থেকে আরও জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত বিভিন্ন অভিযানে ২৭৫ জন চাঞ্চল্যকর অপরাধীসহ মোট ৫৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মধ্যে রয়েছে তালিকাভুক্ত সন্ত্রাসী, আরসা সদস্য, জঙ্গি, হত্যা ও ধর্ষণ মামলার আসামি, অস্ত্র ব্যবসায়ী, মাদক কারবারি এবং প্রতারক চক্রের সদস্যরা।
উদ্ধার করা হয়েছে ১২৫টি আগ্নেয়াস্ত্র, ১৩৯৫ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এ ছাড়া ৮২ অপহরণকারীকে গ্রেফতার ও ৯৩ ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব-১১।
মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বুড়িচংয়ের এই অভিযান পরিচালিত হয়েছে বলে র্যাব-১১ জানায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC