
রাইজিং কুমিল্লা ডেস্ক

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড মোস্তফাপুর এলাকার জাইতুন রেস্তোরাঁয় নাশতা শেষে ভুলবশত দেড় থেকে দুই বছর বয়সী এক শিশুকে রেখে চলে গেছে বলে ধারণা করছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। ঘটনাটি জানিয়ে সদর দক্ষিণ থানাকে অবহিত করা হয়েছে।
শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে জাইতুন রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।
রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রায় ১৫ সদস্যের একটি বিদেশি পরিবার দুটি গাড়িতে করে এসে নাশতা করেন। খাওয়ার সময় তারা নিজেদের মধ্যে গল্প-আড্ডায় ব্যস্ত ছিলেন। পরে রেস্তোরাঁ থেকে বের হয়ে যাওয়ার সময় ভুলক্রমে শিশুটিকে ভেতরেই রেখে চলে যান বলে ধারণা করা হচ্ছে।
জাইতুন রেস্তোরাঁর স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন জানান, বিষয়টি সদর দক্ষিণ থানাকে জানানো হয়েছে। শিশুটি বর্তমানে রেস্তোরাঁর তত্ত্বাবধানে রয়েছে।
তিনি বলেন, “শিশুটির বয়স আনুমানিক দেড় থেকে দুই বছর। সে কোনো কথা বলতে পারে না, এমনকি নিজের নামও বলতে পারছে না। পরিবারটিকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করছি।”
আরও পড়ুন-
https://risingcumilla.com/%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%be%e0%a6%81%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ad/
এদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিকুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC