
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে মাদকাসক্ত ছেলে মেহেদী হাসান (২০)কে দুই বছরের কারাদণ্ড দিলো ভ্রাম্যমান আদালত
সোমবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনকালে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ গ্রাম গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক বিক্রেতা মেহেদী হাসান রসুলপুর গ্রামের আব্দুল জলিল এর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর। এসময় সেনাবাহিনী, চান্দিনা থানা পুলিশ ও আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতা করেন। মঙ্গলবার তাকে কারাগারে পাঠায় চান্দিনা থানা পুলিশ।
এর আগে মাদকাসক্ত ছেলের শারীরিক ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন মেহেদী হাসান এর মা হালিমা খাতুন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC