
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার কোতয়ালী মডেল থানা পুলিশ গত ২৬ জানুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. সুজন মিয়া (৩১) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ০৬ নং জগন্নাথপুর ইউনিয়নের ০৭নং ওয়ার্ড রাজমঙ্গলপুর গ্রামের মন্তু মিয়ার ছেলে।
কোতয়ালী মডেল থানার এসআই (নিঃ) মোহাম্মদ আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টা ১০ মিনিটে থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রাজমঙ্গলপুর কাশফুল ফ্যাক্টরির সামনে রাস্তার উপর থেকে ২০ কেজি গাঁজাসহ সুজন মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC