
রাইজিং কুমিল্লা ডেস্ক

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় এডিস মশার লার্ভা ও পূর্ণাঙ্গ মশা নিধনে বিশেষ অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি করপোরেশন।
বুধবার (৬ আগস্ট ২০২৬) নগরীর ১১ ও ১২ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি কার্যালয় ও আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ১১ নম্বর ওয়ার্ডের কান্দিরপাড় থেকে লাকসাম রোডের পূর্ব পাশ, সালাউদ্দিন মোড়, বধুয়া বিউটি পার্লার গলি, ইসলামী ব্যাংক গলি, ঈশ্বর পাঠশালা স্কুল ও মন্দির এলাকা এবং সদর হাসপাতাল রোড হয়ে নিমতলী থেকে ভিক্টোরিয়া কলেজের পেছনের এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।
এছাড়া ১২ নম্বর ওয়ার্ডের নানুয়া দিঘীর পশ্চিম পাড়, তামুকিয়া পাড়া, এসবি আলী রোড, তেলিয়া পুকুরপাড় সড়ক এবং লুৎফুন্নেছা প্রাইমারি স্কুল রোডেও অভিযান চালানো হয়।
এর পাশাপাশি জেলা জজ আদালত, ম্যাজিস্ট্রেট কলোনি, নির্বাচন অফিস, তোয়া হাউজিং, জেলা প্রশাসকের সরকারি বাসভবন এবং প্ল্যানেট এস আর শপিংমল এলাকাতেও মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানে স্প্রে মেশিনের মাধ্যমে এডিস মশার লার্ভা ধ্বংসে লার্ভিসাইড প্রয়োগ এবং ফগার মেশিন ব্যবহার করে পূর্ণাঙ্গ মশা নিধনে অ্যাডাল্টিসাইড স্প্রে করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC