বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬

কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযানে ছন্দু হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযানে ছন্দু হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণসহ নানা অভিযোগে কুমিল্লা নগরীর “ছন্দু হোটেল ও রেস্টুরেন্ট”-কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে নগরীর টমছমব্রীজ ও সালাউদ্দিন মোড় এলাকায় রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে অভিযান পরিচালনা করে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয় ও বাংলাদেশ নিরাপদ কর্তৃপক্ষ, কুমিল্লা জেলা কার্যালয়।

ভোক্তা অধিদপ্তর কুমিল্লা কার্যালয় জানায়, অভিযানের সময় খোলা অবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশে ডিপ ফ্রিজে রান্না করা ও কাঁচা মাছ-মাংস একসাথে সংরক্ষণ এবং অননুমোদিত বেনানা ফ্লেভার ব্যবহার করে জেলাপি ও ইফতারি সামগ্রী প্রস্তুত করার দায়ে “ছন্দু হোটেল ও রেস্টুরেন্ট”-কে সতর্কতামূলকভাবে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।

এ সময় ভোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

 এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, স্যাম্পল কালেক্টর মো. সাকিব, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং জেলা আনসারের একটি টিম।

এ বিষয়ে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন ও বিক্রি প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরও পড়ুন