
নিজস্ব প্রতিবেদক
আসন্ন রমজানকে সামনে রেখে কুমিল্লা নগরীর বাদশা মিয়ার বাজার এলাকায় রমজানের নিত্যপণ্যের পাইকারি ও খুচরা বাজারে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো: কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ক্রয় ভাউচার দেখাতে না পারা এবং মুল্য তালিকা প্রদর্শন না করার মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকান্ডের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে কুমিল্লার সহকারী পরিচালক মো: কাউছার মিয়া জানান, ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে তিন প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানের সময় সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও ব্যবসায়ীদের ক্রয় ভাউচার ও ক্রয়ের তথ্য যাচাই করা হয় এবং যৌক্তিক মুনাফায় পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।
এতে জেলা পুলিশের একটি টিমও অংশগ্রহণ করে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC