
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার সদর উপজেলার দিদার মার্কেট এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয় কর্তৃপক্ষ।
আজ বুধবার (২৭ ডিসেম্বর) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় নানা অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করে অন্যদের সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ ও জেলা পুলিশের একটি টিম সঙ্গে থেকে সার্বিক সহযোগিতা করেন। ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC