
নিজস্ব প্রতিবেদক

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় দুটি পরিবহন সার্ভিসকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার (২৬ মে) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার ঢুলিপাড়া এলাকায় পরিচালিত এক অভিযানে এই জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাউছার মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
কুমিল্লা ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, ঢুলিপাড়া এলাকায় সকাল থেকে দুপুর পযর্ন্ত অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা থেকে রংপুর, পঞ্চগড়গামী (দূরপাল্লা) পরিবহনের কাউন্টারগুলোতে ভোক্তা অধিদপ্তরের অভিযানের সময় সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের চিত্র দেখা যায়। এসব বাস কাউন্টারে নির্ধারিত ১ হাজার ২৮০ টাকার স্থলে অগ্রিম প্রতি টিকিট বিক্রি করছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায়। অর্থাৎ, প্রতি টিকিটে ৬০০ থেকে ৭০০ টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছিল।
এই অনিয়মের সত্যতা পাওয়ার পর এলআরবি পরিবহনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা এবং নুর স্পেশাল পরিবহনকে ২০ হাজার টাকাসহ ০২টি প্রতিষ্ঠানটিকে ৪০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
এ বিষয়ে সহকারী পরিচালক মোঃ কাউছার মিয়া জানান, যাত্রীদের প্রতিশ্রুত সেবা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে বিভিন্ন পরিবহন কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, 'ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।'
অভিযান পরিচালনায় কুমিল্লা বাস মালিক সমিতি এবং জেলা পুলিশসহ সংশ্লিষ্ট অন্যান্যরাও সহযোগিতা করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC