
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
“নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার”—এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে কুমিল্লা জেলা রোভারের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে ছিল আনন্দ শোভাযাত্রা, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
বুধবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা রোভারের সহ-সভাপতি এবং কুমিল্লা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. নুরুর রহমান খান।
সভায় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন (সিএএলটি), কুমিল্লা অজিত গুহ কলেজের উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদ এবং কুমিল্লা জেলা রোভারের কোষাধ্যক্ষ ও হাজী আক্রাম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের রোভার স্কাউট লিডার মো. মাঈনুদ্দীন খন্দকার (উডব্যাজার)।
বক্তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা অত্যন্ত জরুরি। স্কাউট আন্দোলন শিক্ষার্থীদের নৈতিকতা, জীবনমুখী শিক্ষা এবং সেবার মানসিকতায় উদ্বুদ্ধ করে দেশপ্রেমিক নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ স্কাউটস দিবস পালনের মাধ্যমে রোভার স্কাউটরা আনন্দদায়ক, শিক্ষামূলক ও প্রতিযোগিতামূলক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পায়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কুমিল্লা জেলা রোভারের যুগ্ম সম্পাদক এবং এথনিকা স্কুল অ্যান্ড কলেজের রোভার স্কাউট লিডার মো. দাউদ খান দোলন। এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট আদর্শ সদর উপজেলার সম্পাদক ও রাজাপুর ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, ইবনে তাইমিয়া কলেজের রোভার স্কাউট লিডার ও সহকারী অধ্যাপক সুলতান মু. ইলিয়াস শাহ এবং রূপসী বাংলা কলেজের রোভার স্কাউট লিডার মো. কবির উদ্দিন।
অনুষ্ঠানে কুমিল্লা জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক রোভার ও গার্ল ইন রোভার স্কাউট অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর, প্রাণবন্ত এবং শিক্ষামূলক কার্যক্রমে ভরপুর।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC